কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’
আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেল বাংলাদেশের সিনেমা। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় লড়বে ছবিটি।
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৭:৫৩